রবীন্দ্রনাথের উপন্যাস

উৎসর্গ

পুলকেশ দে সরকার

পাতার নাম মূলগ্রন্থে নেই।

শ্রীদীনেশচন্দ্র দে সরকার

শ্রীচরণেষু

মেজদা,

যে-কালে রবীন্দ্রনাথকে কিছুই বুঝতাম না তখন কি ক’রে নির্বিচারে তাঁর সমালোচনা করতাম আজ ভাবলে লজ্জা পাই। আজ সেকথা স্মরণ করে এটুকু উপলব্ধি হয়েছে যে, অজ্ঞতাই এ জগতে সব চাইতে বেশী মুখর। পরিণত বয়সে যতই রবীন্দ্রনাথ পড়ছি ততই বুঝছি ওঁর সৃষ্টির এক একটি দিক উপলব্ধি এক একটি দীর্ঘ গবেষণা-সাপেক্ষ। রবীন্দ্রনাথের উপন্যাসে প্রবেশ করছি, এ তার সূচনা। যতই এগোব ততই নিজের দৃষ্টিরও যাচাই হ’য়ে যাবে। আপনাকে সেই সুচনাটুকু উংসর্গ করলাম। ইতি–

২০.০৪.৬১

উৎসর্গ ❀ রবীন্দ্রনাথের উপন্যাস ❀ এডুলিচার পাঠশালা