বহরমপুরের রামদাস সেনকে লিখিত বঙ্কিমচন্দ্রের একখানি পত্রের পাণ্ডুলিপি নৈহাটী বঙ্কিম ভবনে রক্ষিত আছে। এই পত্রটি কোন কোন পত্রিকায় ইতিপূর্বে প্রকাশিত হয়। হেমেন্দ্রনাথ দাশগুপ্তের “ঋষি বঙ্কিমচন্দ্র” শীর্ষক পুস্তকেও এটি গ্রথিত হইয়াছে। আমরা এখানে চিঠিটি দিলাম।
সুহৃদ্বরেষু—
আপনার প্রণয়োপহার স্বরূপ গ্রন্থ দুইখানি পাইয়াছি। পীড়াপ্রযুক্ত এতদিন পুস্তক প্রাপ্তির সংবাদ ও পত্রের উত্তর লিখিতে পারি নাই। অপরাধ মার্জনা করিবেন। কমলাকান্তের দ্বিতীয় সংস্করণ একখণ্ড আপনার নিকট পাঠাইবার জন্য কলিকাতায় আমার কার্যকারককে লিখিয়াছি। ভরসা করি আপনার সর্বাঙ্গীণ মঙ্গল। ১লা অগ্রহায়ণ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়