এই পাতাটি মূলগ্রন্থের অংশ নয়; এটি মুদ্রিত সংস্করণের প্রথম ও শেষ প্রচ্ছদের পশ্চাতে মুদ্রিত গ্রন্থ ও লেখক পরিচিতি।
ঐতিহাসিক কালে মানুষের সমগ্র জীবন চর্চাই ইতিহাসের বিষয়বস্তু। এ বিষয়বস্তু আবার বহুধা বিভক্ত। আর্থ-সামাজিক জীবন বিষয় গৌরবে অদ্বিতীয়। বাংলার প্রাক্-পলাশী যুগের (১৭০০-১৭৫৭) আর্থ-সামাজিক জীবনের অনেকখানি আমাদের অজানা। এ যুগের সামাজিক ও আর্থিক জীবনের রূপরেখাটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ গ্রন্থে। প্রাক্-পলাশী যুগের ইতিহাস চর্চা মূলত রাজনীতি, বিদ্রোহ, সমর কাহিনী, কূটনীতি, আইন ও প্রশাসন ঘিরে। এযুগের সমাজ, দৈনন্দিন ও সামাজিক জীবন, কৃষি ও শিল্প, বাণিজ্য ও যোগাযোগ, মুদ্রা, ব্যাঙ্কিং ও বিনিময়, রাজ্যের আর্থিক কাঠামো, দ্রব্যমূল্য, মূল্যস্তর, বাজার ও মজুরী, শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম, ধর্মীয় জীবন ও নৈতিকমান, শ্রমিক, দাস ও নারীজাতির অবস্থা এ গ্রন্থের প্রতিপাদ্য বিষয়। কিছু মূল্যবান তথ্য নথিবদ্ধ করা হয়েছে।
ড. সুবোধকুমার মুখোপাধ্যায় (জন্ম ১৯৪২) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের কৃতী ছাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে ডক্টরেট হয়েছেন (১৯৭৯)। ড. মুখোপাধ্যায় বর্তমানে কৃষ্ণনগর সরকারী মহাবিদ্যালয়ে ইতিহাসের সহকারী অধ্যাপক। তাঁর প্রকাশিত গবেষণামূলক ইংরাজী গ্রন্থের নাম— ‘Evolution of Histroriography in Modern India; 1900-1960’.
উৎসর্গ
শিক্ষাগুরুদের উদ্দেশ্যে