এই পাতাটি মূলগ্রন্থের অংশ নয়; এটি সুকান্ত ভট্টাচার্য রচিত ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থের পরিচিতি, প্রকাশনা-ইতিহাস ও সাহিত্যিক মূল্যায়ন।
ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য রচিত ১৯৪৮ সালে প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থ। এই গ্রন্থের কবিতাগুলো রচিত হয় ১৯৪৩ থেকে ১৯৪৭ সালের মধ্যে। মাত্র একুশ বছর বয়সে সুকান্ত মারা যাবার কিছুদিন পূর্বে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
সুকান্ত যখন রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী, ঠিক সে মুহুর্তেও তার সাহিত্যচর্চার ব্যাঘাত ঘটে নি। অসুস্থ অবস্থায় নিজেদের ঘরের সিঁড়ি দেখে শোষক শ্রেণী আর শোষিতের প্রতিক বানিয়ে লিখলেন "সিঁড়ি"। এভাবে এ কাব্যগ্রন্থের "চিল", "সিগারেট" ও "চারাগাছ" লিখলেন তিনি। যেগুলো দিয়ে এই কাব্যগ্রন্থ "ছাড়পত্র"।
কাব্যটি উৎসর্গ করা হয়—
শ্রদ্ধেয় মুজফ্ফর আহ্মদ-কে