
কাজী নজরুল ইসলাম
প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫ টি

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে তিনি যে বিপুল পরিমাণ সৃষ্টিশীল কাজ করেছেন তা এককথায় অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি। নজরুলের জীবন শুরু হয় অত্যন্ত সাধারণ পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। একটি মুসলিম পরিবারে জন্ম নিয়ে এবং শৈশবে ইসলামি শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি একটি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে বড় হন। একই সাথে তার মধ্যে বিকশিত হয় এক বিদ্রোহী সত্তা। ১৯২২ সালে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহের অপরাধে কারাবন্দী করে। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি প্রায় ৪,০০০ গান রচনা ও সুরারোপ করার পাশাপাশি তিনটি উপন্যাস, উনিশটি ছোটগল্প এবং পাঁচটি প্রবন্ধ রচনা করেন।পূর্ণাঙ্গ জীবনী















